চৌদ্দগ্রামে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১১:০০

কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৪ ডিসেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার অয়োজন করা হয়। 

দৈনিক ইত্তেফাকের চৌদ্দগ্রাম সংবাদদাতা মাহবুবুর রহমান মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দৈনিক রূপসী বাংলার চৌদ্দগ্রাম প্রতিনিধি এমএ কুদ্দুস, আমাদের প্রত্যাশার সম্পাদক ও চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল রিপন, দৈনিক দিনকালের চৌদ্দগ্রাম প্রতিনিধি আব্দুল মান্নান, জনতার বার্তা সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, বাংলা টিভির জেলা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার। ‘সাপ্তাহিক চৌদ্দগ্রাম’ এর নির্বাহী সম্পাদক মো. এমদাদ উল্যাহ, নয়া রবির নির্বাহী সম্পাদক কামাল হোসেন নয়ন, আলোকিত চৌদ্দগ্রামের চীফ রিপোর্টার মুহা. ফখরুদ্দিন ইমন, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি আবু বকর সুজন, চৌদ্দগ্রাম মডেল কলেজের অধ্যক্ষ টিপু সুলতান, দৈনিক দেশ রুপান্তরের প্রতিনিধি মনোয়ার হোসেন, দৈনিক খবরপত্রের প্রতিনিধি এম এ আলম, দৈনিক গণমুক্তির প্রতিনিধি খোরশেদ আলম, দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি ইয়াছিন ফারুক ভূঁইয়া, চৌদ্দগ্রাম সংবাদ প্রতিনিধি আবুল কাশেম মণ্ডল, দৈনিক শ্রমিকের প্রতিনিধি ইউসুফ মজুমদার, আলোর সংবাদ সম্পাদক আব্দুর রব লাভলু, সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরী নিলয়, মোখলেছুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা সৈনিক লীগের সহসভাপতি আনোয়ার হোসেন, উপজেলা যুব মহিলা আওয়ামীগের সহ-সভাপতি রহিমা আক্তার শিল্পী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াসসহ অনেকে। 

 

ইত্তেফাক/ইআ/পিও