দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১১:৪৫

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শ্যামনগর গ্রামের ভিকু মন্ডলের ছেলে ইরফান (৩৪) এবং মৌবাড়ীয়া গ্রামের জামাল মন্ডলের ছেলে আসিক (২৪)।

স্থানীয়দের বরাতে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, রাত ৯টার দিকে ইরফান ও আসিক মোটরসাইকেল নিয়ে সড়কে ঘোরাঘুরি করছিলেন। এ সময় শ্যামবাজার এলাকায় তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি ট্রলির ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার পথেই তারা মারা যান।

ইত্তেফাক/আরএজে