খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট : ১৭ জুন ২০১৯, ০০:২৬

রাজধানীর খিলগাঁও থানাধীন গোড়ান বনশ্রী এলাকায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম রফিকুল ইসলাম (২৫)। গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। রফিকুল ইসলামের বাবার নাম কামাল হোসেন। তাদের গ্রামের বাড়ি বরিশাল গৌরনদী বাহাদুরপুর গ্রামে।

নিহতের বাবা কামাল হোসেন জানান, গোড়ানের কে ব্লকের ২০ নম্বর ভাড়া বাসায় তারা পরিবার নিয়ে বসবাস করেন। তিন সন্তানের মধ্যে রফিকুল দ্বিতীয়। গতকাল সন্ধা ৬টার দিকে রফিকুল নিজের ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। এ ঘটনা বাসার লোকজন বুঝতে পারলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

কামাল হোসেন আরো জানান, রফিকুল অনেক আগেই সে লেখাপড়া বাদ দিয়েছে। কয়েক বছর ধরে সে নেশাসক্ত। গতকাল সন্ধ্যায় সবার অজান্তে ঘরে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।