সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান হুঁশিয়ারি দিয়েছেন, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডকে যেন রাজনৈতিক উদ্দেশে ব্যবহার না করা হয়। তিনি প্যান আরব ডেইলি আশর্ক আল আসাত নামের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে এই কথা বলেন। যুবরাজ বলেন, জামাল খাশোগির হত্যাকান্ড খুবই বেদনার। তিনি বলেন, হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হচ্ছে। কাউকেই ছাড় দেওয়া হবে না। কেউ রাজনৈতিক উদ্দেশ্যে এটাকে ব্যবহার করলে তা বন্ধ করা উচিত। কারো কাছে প্রমাণ থাকলে সেটি আমাদের দিন। আমরা সেটিকে গুরুত্ব দেব। ধারণা করা হচ্ছে, তিনি তুরস্ককে লক্ষ্য করে এমন কড়া মন্তব্য করেছেন। -আল জাজিরা
