মাদারীপুরের শিবচর ডায়াবেটিক সমিতির আয়োজনে প্রথমবারের মতো পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে পৌরসভার লিটন চৌধুরী স্কয়ার সংলগ্ন মাঠে ২ দিন ব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শবনম জাহান শীলা।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, বিশেষ অতিথি বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি। এছাড়া ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ হায়দার, পরিচালক (অপারেশন) আনোয়ারা হোসেন এবং চিফ হুইপের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ হেলালউদ্দিন ভূঁইয়া, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, পৌর মেয়র আওলাদ হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) রিয়াজুর রহমান, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলামসহ আরও অনেকেই।
