চরভদ্রাসনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১০:৫২

ফরিদপুরের চরভদ্রাসনে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সদর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে অবস্থিত মুজিব শতবর্ষের আশ্রয়ন কেন্দ্রে কোমলমতি শিশুদের নিয়ে কেক কাটা অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক পত্রিকার চরভদ্রাসন উপজেলা সংবাদদাতা মুস্তাফিজুর রহমান শিমুলের আয়োজনে ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আবদুস সবুর কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. কাউছার। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. আসলাম হোসেন, বাণিজ্য প্রতিদিনের মো. আরিফ হোসেন, খবরপত্রের মো. আফজাল হোসেন, মো. ইলিয়াস, মো. জাহীদ হোসেন, যুবলীগ সভাপতি মো. মাহফুজুর রহমান মোরাদ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হৃদয়, ইউপি সদস্য কালাম মৃধা ও আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দারা।

ইত্তেফাক/পিও