কাতার বিশ্বকাপের ডামাডোল শেষে ফিরতে শুরু করেছে ইউরোপীয়ান ক্লাব ফুটবলের রোমাঞ্চ। আজ রাতে মাঠে গড়াচ্ছে ফ্রেঞ্চ লিগ’ওয়ানের খেলা। প্রথমদিনই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগেও মাঠে নামছে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।
এদিকে, ক্রিকেটে মর্যাদার টেস্টের লড়াইয়ে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা আর পাকিস্তান-নিউজিল্যান্ড। এছাড়াও রয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের খেলা।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক ক্রীড়াপ্রেমীরা আজ টিভির পর্দায় কোন কোন খেলা উপভোগ করতে পারবেন।
ক্রিকেট
মেলবোর্ন টেস্ট (৩য় দিন)
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা
ভোর ৫টা ৩০ মিনিট
সনি স্পোর্টস টেন ২
করাচি টেস্ট (৩য় দিন)
পাকিস্তান-নিউজিল্যান্ড
বেলা ১১টা
পিটিভি ও সনি স্পোর্টস টেন ৫
বিসিএল (৩য় দিন)
মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল
সকাল ৯টা
ইউটিউব/বিসিবি লাইভ
দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল
সকাল ৯টা
ইউটিউব/বিসিবি লাইভ
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
লিডস ইউনাইটেড-ম্যানচেস্টার সিটি
রাত ২টা
স্টার স্পোর্টস সিলেক্ট ১
ফ্রেঞ্চ লিগ’ওয়ান
পিএসজি-স্ট্রাসবুর্গ
রাত ২টা
র্যাবিটহোল ও স্পোর্টস ১৮-১
