পরীক্ষার খাতা জমা দেয়ার আগে: নির্দেশ মতো সব প্রশ্নের উত্তর লেখা শেষ হলে খাতা জমা দেয়ার জন্য ব্যস্ত হবে না। লেখা শেষে খাতা জমা দেয়ার আগে প্রতিটি প্রশ্নের উত্তর আবার মনোযোগ ুদিয়ে পড়ে নেবে এবং ভালোভাবে দেখে নেবে কোথায় কোনো ভুল আছে কি না, প্রশ্নের উত্তর ঠিকঠাক লেখা হয়েছে কি না এবং প্রশ্নপত্রে যতগুলো প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে, তার সবগুলো দেয়া হয়েছে কি না।
অতিরিক্ত লুজশিট: অতিরিক্ত পৃষ্ঠা বা লুজশিট নেয়ার সঙ্গে সঙ্গে পৃষ্ঠা নম্বর দিয়ে নেবে। খাতা জমা দেয়ার আগে সেই পৃষ্ঠার নম্বর অনুসারে লুজশিট গুছিয়ে নেবে এবং মূল খাতার সঙ্গে পিন দিয়ে বা সুতা দিয়ে বাঁধাই করে নেবে। এরপর পরীক্ষা শেষ হওয়ার সংকেত ঘণ্টা বাজানো হলে পরীক্ষার খাতা হল পরিদর্শকের কাছে জমা দেবে।
