মুরাদনগরে ১২ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১২:৩৮

কুমিল্লার মুরাদনগরের অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এসময় এক যুবককে গ্রেপ্তার করা হয়।  

বুধবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার দিঘীর পাড় কাউনিয়ামুড়ি এলাকার বাঙ্গরা বাজার-বিষ্ণপুর সড়কের ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার জুয়েল রানা (২৩) ফরিদপুরের বোয়ালমারির দাতপুর গ্রামের বাবলু মোল্লার ছেলে।

বাঙ্গরাবাজার থানার ওসি মো. রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, জেলার বাঙ্গরাবাজার থানাধীন বাঙ্গরা বাজার-বিষ্ণপুর সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে। এমন সংবাদে এসআই কৃষ্ণ মোহন দেবনাথের নেতৃত্বে এক দল পুলিশ দিঘীর পাড় কাউনিয়ামুড়ি এলাকার বাঙ্গরাবাজার-বিষ্ণপুর সড়কের সেতুর ওপর চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি সাদা রংয়ের প্রাইভেটকার যাওয়ার পথে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশ প্রাইভেটকার থেকে গাঁজাসহ চালককে গ্রেপ্তার করে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার যুবককে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

 

ইত্তেফাক/আরএজে