‘শিশু বিয়ে দেব না অকাল মৃত্যু হবে না, শিশু বিয়ে বন্ধ কর সুন্দর সমাজ গড়ে তোল’ প্রতিপাদ্য বিষয় নিয়ে সোমবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জে গণসচেতনামূলক ক্যাম্পেইন প্রোগ্রামের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে ইউনিসেফের উদ্যোগে ও বেসরকারি সংস্থা রূপান্তর-এর আয়োজনে সকালে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। এখানে উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই-এর সভাাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, নারী ভাইস চেয়াম্যান ফাহিমা খানম, উপজেলা শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দী, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মেহেদী হাসান লিপন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রুপান্তরের প্রশাসনিক কর্মকর্তা অন্যান্য রহমান, উপজেলা সুপার ভাইজার প্রশান্ত চক্রবর্তীসহ রুপান্তরের অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক ও সুধিজন।
আরো পড়ুন: প্যারাগুয়ের কারাগারে ব্যাপক দাঙ্গা, নিহত ১০
ক্যাম্পেইন প্রোগ্রামে ৫টি ক্লাবের ১৫০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।
ইত্তেফাক/এমআই
