বরগুনার বামনা উপজেলা থেকে ১০টি চোরাই গরু উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত চোর সন্দেহে বাবা ও ছেলে আটক করা হয়েছে। উপজেলার বুকাবুনিয়া গ্রাম থেকে শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে গরুসহ তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তাররা হলেন-একই এলাকার কামাল খান ও তার ছেলে সাইফুল।
বামনা থানার ওসি বশির আলম জানান, পার্শ্ববর্তী নিজআমতলী গ্রামের আব্দুস শুকুর আঁকন, আব্দুল কুদ্দুস ও আব্দুল খালেকের চুরি হয়ে যাওয়া তিনটি গরু গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা রাতে কামাল খানের গোয়ালঘরে চিহ্নিত করে এলাকার লোকজন ও বামনা থানায় খবর দেয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে চোরদের আটক করে এবং কামালের গোয়াল থেকে চোরাইকৃত ১০ গরু উদ্ধার করে বামনা থানায় নিয়ে আসে।
ওসি জানান, তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মালিকদের গরু ফেরত দেওয়া হবে।
এলাকাবাসীর অভিযোগ, কামাল খান ও তার ছেলে দীর্ঘ দিন ধরে গরু চুরির সঙ্গে জড়িত।
