লোকবল নেবে ওয়ালটন

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৯:৫৯

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ‘সিনিয়র ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদটিতে কমপক্ষে ০৫ বছর অভিজ্ঞতাসহ নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
বিভাগের নাম: সোলার অ্যান্ড ব্যাটারি প্রোডাক্ট
পদের নাম: সিনিয়র ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (ইইই)
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
বয়স: সর্বনিম্ন ২৮ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

ইত্তেফাক/এআই