পাহাড়ের সৌন্দর্যের মতোই পাহাড়ে বসবাসকারী বিভিন্ন জাতিগোষ্ঠীর রান্নাও বৈচিত্র্যপূর্ণ। স্বাদে অনন্য সেইসব খাবার আপনিও তৈরি করতে পারেন নিজগৃহে। এ আয়োজনে চাকমাদের খাবারের রেসিপিগুলো দিয়েছেন আলভী রহমান শোভন
বিরানি
উপকরণ :ডাবলি ২৫০ গ্রাম, পেঁয়াজ কুঁচি ১/২ কাপ, কাঁচা মরিচ বাটা ২ টেবিল চামচ, ধনে বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ১/৪ কাপ।
প্রণালি :ডাবলি ৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন। প্যানে তেল গরম করে পেঁয়াজ কুঁচি, মরিচ বাটা ও ধনে বাটা দিয়ে কষিয়ে ডাবলি দিন। ভালোভাবে নেড়ে লবণ ছড়িয়ে সামান্য পানি দিন। ডাবলি সিদ্ধ হয়ে এলে এবং পানি শুকিয়ে এলে চুলা বন্ধ করে ডিশে ঢেলে পরিবেশন করুন।
বিনি সোলের পায়েস
উপকরণ :বিন্নি চাল ২ কাপ, তরল দুধ ২ লিটার, নলেন গুড় দেড় কাপ, এলাচ ৩টি, দারুচিনি ১টি, তেজপাতা ১টি, নারিকেল কুরানো আধা কাপ।
প্রণালি :চাল ধুয়ে পানিতে ৩০ মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার একটি পাত্রে দুধ, চাল, গুড়, এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে জ্বাল দিন। দুধ ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে নেড়েচেড়ে রান্না করুন। এভাবে দুধ ঘন হয়ে অর্ধেক হয়ে এলে কুরানো নারিকেল দিন। ডিশে ঢেলে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন।
তাবা
উপকরণ :ঢেঁড়স ৫-৬টি, বরবটি ৫-৬টি, পেঁয়াজ কুঁচি ১/৪ কাপ, কাঁচামরিচ ৩-৪টি, চিংড়ি শুঁটকি ১০/১২টি, লবণ ১/২ চা চামচ, পানি ২৫০ মিলি।
প্রণালি :পাত্রে পানি জ্বাল দিন। বলক এলে সকল উপকরণ দিয়ে সিদ্ধ হতে দিন। সবজি সিদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে বন্ধ করুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
পাজন
উপকরণ :১০-১২ রকমের সবজি ডুমো করে কাটা ১ কেজি, ছোট মাছ ১/৪ কাপ, পেঁয়াজ কুঁচি ১/২ কাপ, কাঁচা মরিচ বাটা ২ টেবিল চামচ, ধনে বাটা ১ টেবিল চামচ, তেল ১ কাপ, লবণ স্বাদমতো।
প্রণালি :প্যানে তেল গরম করে পেঁয়াজ কুঁচি হালকা ভেজে নিন। এবার এতে কাঁচামরিচ বাটা, ধনে বাটা ও ছোট মাছ দিয়ে হালকা কষিয়ে সবজি দিয়ে দিন। ভালোভাবে নেড়ে লবণ ছড়িয়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
