বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন জনস্বাস্থ্য প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ২১:২৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো. সরোয়ার হোসেন। রবিবার (১ জানুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন মো. সরোয়ার হোসেন।

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারবর্গ, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) তুষার মোহন সাধু খা ও (পানি সম্পদ) মীর আব্দুস সাহিদ, প্রকৌশলী মো. নজরুল ইসলাম মিয়া, প্রকৌশলী বিধান চন্দ্র দে, মোহাম্মদ গোলাম মোক্তাদির, সোহরাব হোসেন। 

আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আহ্বায়ক ও জনস্বাস্থ্য প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মিয়া ও সদস্য বিধান চন্দ্র দে, জনস্বাস্থ্য প্রকৌশল বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম শাহীন, ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া, বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল বহুমুখী সমবায় সমিতি লিমিটিডের সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি সৈয়দ ইকরামুল হক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহসভাপতি লুৎফর রহমান আকন্দ, জসিম উদ্দিন মন্টু, রহিমা খাতুন।

এছাড়াও বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সহকারী সমিতির সভাপতি মো. স্বপন মিয়া, সদস্যসচিব মিলন হোসেন, বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির সভাপতি জহির ও সাধারণ সম্পাদক মো. আল আমিনুর রহমান, বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ইত্তেফাক/এএইচপি