সীতাকুণ্ডে মহাসড়কে ট্রাক চাপায় এক যুবক নিহত হয়েছে। রবিবার রাত ৯টায় কুমিরা ইউনিয়নের রয়েল গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার রাত ৯টায় কুমিরা ইউনিয়নের রয়েল গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী দ্রুতগামী একটি ট্রাক অজ্ঞাতনামা যুবককে (৩৫) চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। চাপায় যুবকটির মাথা ও শরীর থেতলে হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো তার পরিচয় পাওয়া যায়।ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়।
আরও পড়ুন: মিয়ানমারকে সহায়তা বন্ধের হুমকি জাতিসঙ্ঘের
এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই মো. মাহবুব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'নিহত যুবককে চট্টগ্রাম মেডিলেক কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।'
ইত্তেফাক/জেডএইচডি
