বিজ্ঞান
সোনিয়া ফেরদৌসী
সিনিয়র শিক্ষক, হলি ফ্লাওয়ার স্কুল, ঢাকা
বর্ণনামূলক প্রশ্নোত্তর
৩। বাষ্পীভবন কী ? তুমি কীভাবে একটি বরফ খণ্ডকে পানিতে পরিণত করবে সে সম্পর্কে একটি বাক্য লেখ। জীবের জন্য পানির চারটি প্রয়োজনীয়তা লেখ। (১+১+৪)
উত্তর: বাষ্পীভবন: যে প্রক্রিয়ায় পানি তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় পরিণত হয় তাকে বাষ্পীভবন বলে। একখণ্ড বরফকে আমি তাপ দিয়ে পানিতে পরিণত করবো। জীবনের জন্য পানির প্রয়োজনীয়তা নিচে চারটি বাক্যে লেখা হলো:
i) উদ্ভিদের খাদ্য তৈরী ও প্রানীর খাদ্য পরিপাকে পানি প্রয়োজন।
ii) পুষ্টি উপাদান সংগ্রহ শোষণ ও পরিবহনের জন্য পানি প্রয়োজন।
iii) পানি জীবের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে।
iv) প্রচণ্ড গরমে পানি উদ্ভিদ ও প্রাণীর দেহ শীতল রাখতে সাহায্য করে।
৪। পানি দূষণ বলতে কী বোঝ? পানি দূষণের ২টি কারণ ও তিনটি ক্ষতিকর প্রভাব লেখ।
পানি দূষণ: প্রাকৃতিক পানিতে যখন বিভিন্ন ক্ষতিকর উপাদান পড়ে তখন তাকে পানি দূষণ বলে।
পানি দূষণের ২টি ক্ষতিকর কারণ নিচে দেওয়া হলো:
i) কৃষিকাজে ব্যবহূত কীটনাশক, কলকারখানার রাসায়নিক দ্রব্য, গৃহস্থালির বর্জ্যের মাধ্যমে পানি দূিষত হয়।
ii) নদী বা পুকুরে গরু ছাগল গোসল করানো এবং কাপড় চোপড় ধোয়ার কারণেও পানি দূষিত হয়।
পানি দূষণের তিনটি ক্ষতিকর প্রভাব নিচে দেয়া হলো:
i) দূষিত পানি পান করে মানুষ ডায়রিয়া কলেরা ও আমাশয়ের মতো পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।
ii) মানুষ বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে।
iii) পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটছে।
