ব্যঞ্জনধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে কী বলে?

আপডেট : ১৭ জুন ২০১৯, ২০:২১

বাংলা দ্বিতীয়পত্র

মো. শহীদুর রহমান,সহকারী শিক্ষক

বারাজান এসসি উচ্চ বিদ্যালয়

লালমনিরহাট

 

শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা রইল। আজ তোমাদের ‘বাংলা ভাষার ব্যাকরণ’ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ‘ধ্বনিতত্ত্ব’ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর তুলে ধরা হলো। আশা করি, এগুলো চর্চা করলে তোমরা উপকৃত হবে।

১। বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়?

ক) ২         খ) ৩             গ) ৪  ঘ) ৫

২। স্বরধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে কী বলে?

ক) স্বরধ্বনি     খ) স্বরবর্ণ

গ) ব্যঞ্জনধ্বনি    ঘ) ব্যঞ্জনবর্ণ

৩। ব্যঞ্জনধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে কী বলে?

ক) স্বরধ্বনি     খ) স্বরবর্ণ

গ) ব্যঞ্জনধ্বনি    ঘ) ব্যঞ্জনবর্ণ

৪। বাংলা ভাষায় ব্যবহূত লিখিত বর্ণসমষ্টিকে কী বলে?

ক) বর্ণসমষ্টি     খ) বর্ণগুচ্ছ

গ) বর্ণমালা      ঘ) এ্যালফাবেট

৫। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ ‘কার’-এর অপর নাম কী?

ক) সংক্ষিপ্ত স্বর   খ) সংক্ষিপ্ত বর্ণ

গ) ঋ-কার      ঘ) কারাকার

৬। স্পর্শধ্বনি কয়টি?

ক) ২২টি   খ) ২৫টি    গ) ২৭টি     ঘ) ২৯টি

৭। উচ্চারণ স্থানের দিক দিয়ে স্পর্শধ্বনিকে কয়টি বর্গে ভাগ করা হয়েছে?

ক) ২টি       খ) ৩টি        গ) ৪টি    ঘ) ৫টি

৮। উচ্চারণের স্থানের নামানুযায়ী ব্যঞ্জনধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা হয়?

ক) ৩      খ) ৪      গ) ৫      ঘ) ৬

৯। উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জনধ্বনিগুলোকে প্রথমত কয় ভাগে ভাগ করা যায়?

ক) ২        খ) ৩              গ) ৪  ঘ) ৫

১০। সাধারণত বাংলায় এক অক্ষরবিশিষ্ট শব্দে ‘আ’ কীরূপ হয়?

ক) হ্রস্ব হয়      খ) দীর্ঘ হয়

গ) হ্রস্ব ও দীর্ঘ উভয়টিই হয়

ঘ) হ্রস্ব ও দীর্ঘ কোনোটিই হয় না

১১। পদের অন্তে ‘এ’ কীরূপ হয়?

ক) বিবৃত হয়    খ) বিধৃত হয়

গ) সংবৃত হয়    ঘ) সংক্ষুব্ধ হয়

১২। নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ কণ্ঠ্যধ্বনি?

ক) ক         খ) খ               গ) গ      ঘ) ঘ

১৩। বাংলা ভাষায় সাধারণত কয়ভাবে সংযুক্ত ব্যঞ্জন গঠিত হয়?

ক) ২       খ) ৩         গ) ৪  ঘ) ৫

১৪। ‘ল’ কীরূপ ধ্বনি?

ক) উষ্ম ধ্বনি     খ) শিশ ধ্বনি

গ) পার্শ্বিক ধ্বনি   ঘ) অল্পপ্রাণ ধ্বনি

১৫। ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোথায় পাওয়া যায়?

ক) আদিতে  খ) মধ্যে     গ) অন্তে    ঘ) শেষে

১৬। নিচের কোনগুলো দন্ত্যধ্বনি?

ক) ক খ গ ঘ ঙ      খ) চ ছ জ ঝ ঞ

গ) ট ঠ ড ঢ ণ      ঘ) ত থ দ ধ ন

১৭। নিচের কোনটি তালব্যধ্বনি?

ক) ঝ     খ) ঢ      গ) ধ ঘ) ভ

১৮। নিচের কোনটি ট-বর্গীয় ধ্বনি?

ক) ঝ   খ) ঢ      গ) ধ   ঘ) ভ

১৯। কণ্ঠ্যবর্ণের অপর নাম কী?

ক) তালব্য বর্ণ    খ) পশ্চাত্ দন্ত্যমূলীয় বর্ণ

গ) জিহ্বামূলীয় বর্ণ  ঘ) অগ্র দন্ত্যমূলীয় বর্ণ

২০। সাধারণত স্বরধ্বনি সংযুক্ত না হলে উচ্চারিত ব্যঞ্জনের নিচে কোন্ চিহ্ন ব্যবহূত হয়?

ক) ড্যাস চিহ্ন    খ) ধাতু চিহ্ন

গ) গাণিতিক চিহ্ন  ঘ) হস্ চিহ্ন

২১। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ কয়টি?

ক) ১১টি   খ) ২৫টি    গ) ৩৯টি     ঘ) ৫০টি

২২। যৌগিক স্বরের অপর নাম কী?

ক) দ্বিস্বর খ) স্বরস্বর গ) অন্তঃস্বর ঘ) মৌলিক স্বর

২৩। ‘অজ্ঞ’ শব্দের যুক্ত বানানে কোন্ দুটো বর্ণ রয়েছে?

ক) ঞ্ + জ খ) জ্ + ঞ গ) জ্ + জ ঘ)গ্ + গ

২৪। নিচের কোনটি ‘কার’ যোগে গঠিত শব্দ?

ক) মর্মর খ) ভগ্ন      গ) হূদয় ঘ) গগণ

২৫। ‘ক্ষ’ এটি কোন্ কোন্ বর্ণের সমন্বয়ে গঠিত যুক্তবর্ণ?

ক) ক্ + খ খ) খ্ + খ গ) ক্ + স    ঘ) ক্ + ষ

উত্তরমালা: ১। ক, ২। খ, ৩। ঘ, ৪। গ, ৫। ক, ৬। খ, ৭। ঘ, ৮। গ, ৯। ক, ১০। খ, ১১। গ, ১২। ঘ, ১৩। খ, ১৪। গ, ১৫। ক, ১৬। ঘ, ১৭। ক, ১৮। খ, ১৯। গ, ২০। ঘ, ২১। গ, ২২। ক, ২৩। খ, ২৪। গ, ২৫। ঘ