এবার টাইগাররা বেশ ভালো খেলছে। আত্মবিশ্বাসি একটি দল। যদিও সেমি ফাইনাল খেলাটা বাংলাদেশ দলের জন্য কঠিনই হবে। তবে আমি আশাবাদি। ছোটবেলা থেকে বাবার কোলে বসে ক্রিকেট খেলা দেখতাম। তখন তেমন কিছু বুঝতাম না। যখন বোঝা শুরু করলাম তখন জানলাম বাংলাদেশের পর আমার বাবার প্রিয় দল ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। আমরা বাসায় ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার কোনো খেলা দেখা মিস হতো না। আর গায়ের রং এর কারণে বাংলাদেশের পর আমার প্রিয় দল শ্রীলঙ্কা। আমার কথা হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশ জিতুক বা হারুক-এটা কোনো বিষয় না। বাংলাদেশের পাশে সব সময় ছিলাম আছি এবং থাকবো। আর একটা কথা হচ্ছে, রক্তকে কি ফেলা যায়, সন্তানকে কি ফেলা যায়! তাই নিজের দেশের প্রতি টান কখনো ছাড়া যায় না। দেশের ক্রিকেট নিয়ে আমি বেশ আশাবাদী।
লেখক: উপস্থাপক
