ঢাকাকে নেতৃত্ব দেবেন নাসির

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৬:২৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াচ্ছে শুক্রবার (৬ জানুয়ারি)। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো প্রকাশ করতে শুরু করেছে অধিনায়কের নাম। ঢাকা ডমিনেটরসের অধিনায়কের দায়িত্ব সামলাবেন অলরাউন্ডার নাসির হোসেন। 

ঢাকা ডমিনেটরসের অধিনায়ক হিসেবে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের নামে গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত দলটির অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাসির হোসেন। যদিও আনুষ্ঠানিকভাবে অধিনায়কের নাম ঘোষণা করেনি দলটি। তবে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে মিরপুরে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দেখা গেছে  নাসিরকে।  

নাসির হোসেন দীর্ঘদিন ধরে রয়েছেন জাতীয় দলের বাইরে। সর্বশেষ ২০১৮ সালে বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন এই তারকা অলরাউন্ডার। আর টি-২০ খেলেছিলেন ২০১৬ সালে। 

 

ইত্তেফাক/জেডএইচ