১৯২৭ সালে বাভারিয়ান চাষী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বেনেডিক্ট। বাবা ছিলেন একজন পুলিশ সদস্য। মাত্র ১৪ বছর বয়সে, তিনি হিটলার ইয়ুথ-এ যোগ দিয়েছিলেন। মিউনিখের একটি বিমান বিধ্বংসী ইউনিটে পাঠানো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ট্রনস্টেইন সেমিনারিতে গেলে তিনি আর সেসময় পড়াশোনা করতে পারেননি।
যুদ্ধের শেষের দিকে তিনি জার্মান সেনাবাহিনীকে ত্যাগ করেন এবং ১৯৪৫ সালে মিত্রবাহিনীর হাতে যুদ্ধবন্দী হিসেবে বন্দী হন।
তিনি ১৯৫৯ সাল থেকে বন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এবং ১৯৬৬ সালে তার জন্মস্থান বাভারিয়ার রেগেনসবার্গ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে তুয়েবিনজেন বিশ্ববিদ্যালয়ে গোঁড়া ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করান।
বেনেডিক্ট এরপর রেজেনসবার্গের ডিন এবং ভাইস-প্রেসিডেন্ট হন। ১৯৭৭ সালে, পোপ পল ষষ্ঠ মিউনিখের কার্ডিনাল হিসেবে নামকরণ করা হয় এবং ৭৮ বছর বয়সে, জোসেফ র্যাটজিঙ্গার ১৭৩০ সালে ক্লিমেন্ট ১১ নির্বাচিত হওয়ার পর থেকে পোপ হওয়া সবচেয়ে বয়স্ক কার্ডিনাল ছিলেন তিনি।
শনিবার (৩১ ডিসেম্বর) মারা যান পোপ ষোড়শ বেনেডিক্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। গুরুতর অসুস্থ হয়ে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন এ ধর্মগুরু। গত সপ্তাহে ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়, সাবেক পোপের স্বাস্থ্যের অবনতি ঘটেছে।
সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট বয়সের কারণে ২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান এবং একইসঙ্গে ভ্যাটিকান প্রধানের পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দেন। বেনেডিক্টের পর পোপ হিসেবে আসেন ফ্রান্সিস।
জার্মান নাগরিক জোসেফ রেটজিঙ্গার ২০০৫ সালের ১৯ এপ্রিল কার্ডিনাল থেকে ষোড়শ বেনেডিক্ট নামে পোপ নির্বাচিত হন। দায়িত্বগ্রহণের পরপরই তিনি তার পূর্বসূরি জন পলের অন্ত্যেষ্টিক্রিয়ায় সভাপতিত্ব করেন।
পোপ হওয়ার পর মাত্র আট বছরের মাথায় ৮৫ বছর বয়সে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন তিনি। এত কম সময়ের মধ্যে বেনেডিক্টের পদত্যাগের সিদ্ধান্ত বিশ্বজুড়ে ক্যাথলিকদের অবাক করে দেয়।
বেনেডিক্টের পদত্যাগের ঘটনা ক্যাথলিক ইতিহাসে তার আগের ৬০০ বছরের মধ্যে প্রথম। বেনেডিক্টের পদত্যাগের আগে ১৪১৫ সালে পদত্যাগ করেছিলেন পোপ সপ্তম গ্রেগরি।
