পটুয়াখালীর মহিপুরে বারো পিচ ইয়াবা ও আঠারো (১৮) গ্রাম হেরোইন সহ এক জনকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মহিপুর থানা সড়কের পাশে একটি খোলা অটোভ্যান থেকে ১২ পিচ ইয়াবা ও ১৮ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এসময় অটো চালক বরগুনার ফুলঝুরি এলাকার টুটুল হাওলাদারের ছেলে রনি হাওলাদার (২০) কে আটক করা হয়।
আটক রনি মহিপুরের আলিপুরে একটি ভাড়া বাসায় থেকে আটো চালানোর পাশাপাশি বাদল ডেকরেটরে কাজ করে বলে জানা গেছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান প্রতিদিনই চলে আসছে তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
