রনির ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ রংপুরের

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ২০:৫৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৭৭ রানের টার্গেট দিয়েছে রংপুর রাইডার্স। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স।

টসে হেরে ব্যাট করতে নেমে রংপুরকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার রনি তালুকদার। মারমুখী ব্যাটিংয়ে মাত্র ১৯ বলে নিজের অর্ধশতক পূরণ করে রনি। রনি মারমুখী খেললেও দেখেশুনে খেলতে থাকেন আরেক অপেনার নাইম শেখ। দু'জন মিলে ওপেনিং জুটিতে তোলেন ৮৪ রান।

এরপর রনি তালুকদার আউট হলে প্রথম সাফল্য পায় কুমিল্লা। ৩১ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন রনি। রনির বিদায়ের পর ক্রিজে আসেন শোয়েব মালিক। এরপর মালিককে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন নাইম। তবে, দলীয় ১১৫ রানে ৩৪ বলে ২৯ রান করে সাজঘরে ফিরে যান নাইম শেখ। তার বিদায়ের পর ক্রিজে আসেন সিকান্দার রাজা। 

রাজাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন শোয়েব মালিক। ক্রিজে এসে কিছুটা আগ্রাসী ব্যাটিং করতে থাকে রাজা। তবে দলীয় ১৩৪ রানে ১০ বলে ১২ রান করে আউট হন তিনি। রাজার বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক নূরুল হাসান সোহান। ক্রিজে এসে রানের গতি বাড়ান তিনি। ইনিংসের ১৯তম ওভারে রান আউট হন শোয়েব মালিক।

দলীয় ১৬৩ রানে ২৬ বলে ৩৩ রান করে আউট হন শোয়েব। তার বিদায়ের পর ক্রিজে আসেন বেনি হাওয়েল। ইনিংসের ২০তম ওভারের চতুর্থ বলে আউট হন হাওয়েল। ৬ বলে ৮ রান করে আউত হন তিনি। তার বিদায়ের পর ক্রিজে আসেন মেহেদী হাসান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৫ রান সংগ্রহ করে রংপুর। সোহান ১১ বলে ১৯ ও মেহেদী ২ বলে ২ রানে অপরাজিত থাকেন। কুমিল্লার পক্ষে খুশদিল, মোসাদ্দেক, মোস্তাফিজ ও ফারুকী নেন ১টি করে উইকেট।    

ইত্তেফাক/জেডএইচ