সিরাজগঞ্জে আদালতে নথি চুরির ঘটনায় তদন্ত শুরু

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১২:১১

সিরাজগঞ্জে সহকারী জজ আদালতের সেরেস্তা থেকে দেওয়ানি মামলার নথি চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) তদন্ত কমিটির প্রধান ঢাকা হাইকোর্টের বিচারপতি মোস্তাফিজ রহমান, হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার রাশেদুল রহমান  ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে নথি চুরির ঘটনায় ঢাকা হাইকোর্ট থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জর্জ আদালতের নাজির ফজলে আছেন।

তাদেরকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এব্যাপারে শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল কোর্টের নাজির বেলাল হোসেন জানান, তদন্ত কমিটি সেদিনের ঘটনার নানা বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। 

গত ২৫ ডিসেম্বর বিকেলে সিরাজগঞ্জ জজ কোর্টের সহকারী জজ আদালত কামারখন্দ সেরেস্তা রুম খুলে কর্মচারীরা দেখতে পায় মেঝেতে এলোমেলোভাবে মামলার নথি পড়ে আছে। এ ছাড়া আলমিরাতে রাখা মামলার বেশকিছু নথি উধাও। তারা কক্ষের জানালার লোহার পাত ভাঙা দেখতে পান।

এ ঘটনায় জেলা জজকোর্টের নাজির ওসমান গণি বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।

 

ইত্তেফাক/আরএজে