চেলসি ছেড়ে জুভেন্তাসে সারি

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:২২

স্পোর্টস ডেস্ক

চেলসি কোচ মাউরিজিও সারি লন্ডনের ক্লাবটি ছেড়ে ইতালীয় চ্যাম্পিয়ন জুভেন্তাসের কোচের দায়িত্ব গ্রহণ করেছেন। বেশ কিছুদিন ধরেই চলা গুঞ্জনকে সত্যি করে গতকাল রবিবার আনুষ্ঠানিক ঘোষণা দেয় ইতালীয় ক্লাবটি।

গেল বছর জুলাই মাসে চেলসির দায়িত্ব গ্রহণের পর সারি দলটিকে শীর্ষ চারে ফিরিয়ে এনেছেন। ইউরোপা লিগ জিতিয়ে চেলসিকে আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাও পাইয়ে দিয়েছেন ইতালীয় এই কোচ।