কিয়ারার গালে আচমকা চুমু বরুণের!

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৩:২৬

আর কয়েক দিন বাদেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের অন্যতম মিষ্টি যুগল সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণী। পর্দায় বেশির ভাগ সময় ঘরোয়া, শান্ত স্বভাবেই দেখা গিয়েছে কিয়ারাকে। অন্য দিকে সিদ্ধার্থ পর্দায় একেবারে নায়কোচিত রূপেই ধরা দিয়েছেন। সিনেমার সেট থেকে তাদের প্রেমপর্বের শুরু।

এর মাঝেই কিয়ারার গালে অতর্কিতে চুমু দিয়ে বসেন অভিনেতা বরুণ ধওয়ান। 

জানা যায়, একটি পত্রিকার শুটিংয়ের সময় ঘটনাটি ঘটে। পরিচালক অ্যাকশন বলার আগেই কিয়ারা গালে চুম্বন বরুণের। কথাটা কানে যায় সিদ্ধার্থের। তাতেই কিয়ারার ওপর বেজায় খুব্ধ হন অভিনেতা। দুজনের মধ্যে এই নিয়ে ঝগড়াও হয়।

যদিও সিদ্ধার্থ ওকিয়ারার ঘনিষ্ঠদের মতে, দুজনের মধ্যে বোঝাপড়া অসম্ভব ভালো। একে অপরের কাজের প্রতি শ্রদ্ধাশীল তারা।

প্রসঙ্গত, এই মুহূর্তে বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত সিড ওকিয়ারা। অতিথি তালিকাও জোরকদমে তৈরি হচ্ছে বলে খবর শুনা যাচ্ছে। বলিপাড়ার গুঞ্জন বলছে, করন জোহর, ক্যাটরিনা কইফ, ভিকি কৌশল, রকুলপ্রীত সিংহ, বরুণ ধওয়ান— আমন্ত্রিতের তালিকা জুড়ে চলছে চাঁদের হাট। এ ছাড়াও সিড ওকিয়ারার ঘনিষ্ঠ প্রযোজক এবং ইন্ডাস্ট্রির অন্যান্য সতীর্থও থাকবেন তাদের  বিয়েতে।

ইত্তেফাক/পিএস/আরএজে