জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ডাকাত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ সাতজনকে গ্রেফতার করেছে।
ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পৃথক অভিযানে গ্রেফতারকৃতরা হচ্ছে রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের ডাকাত আলতাব হোসেন, নারিকেলতলা গ্রামের মনাই মিয়া, মীরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের দিলাল মিয়া, হলিয়ারপাড়া গ্রামের মুজাহিদ আলী, কলকলিয়া ইউনিয়নের সাঙ্গিয়ারগাঁও গ্রামের আবু বক্কর, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের আব্দুশ শহীদ ও লাল মিয়া। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
ইজিবাইক টমটম বন্ধের
দাবিতে মানববন্ধন
জগন্নাথপুরে ব্যাটারি চালিত ইজিবাইক টমটম বন্ধের দাবিতে সোমবার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন হয়েছে। লেগুনা শ্রমিক আজাদ মিয়া ভুঁইয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন শ্রমিক নেতা আজিজ মিয়া, শফিকুল ইসলাখ খেজর, সেবুল মিয়া, মঞ্জু মিয়া প্রমুখ।
