জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান পদে আনোয়ার হোসেন মঞ্জু পুনরায় নির্বাচিত হয়েছেন। আর মহাসচিব পদে পুনর্নির্বাচিত হয়েছেন শেখ শহীদুল ইসলাম। রবিবার রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত জেপির ‘ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২৩’-এ আগামী তিন বছরের জন্য (২০২৩-২০২৬) দলের শীর্ষ দুই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সর্বসম্মতিক্রমে তারা পুনর্নির্বাচিত হন।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য পদে নির্বাচিতরা হলেন—আব্দুর রহিম, বেগম তাসমিমা হোসেন, সাদেক সিদ্দিকী, শাহ মো. রফিকুল বারী চৌধুরী, এ এইচ সালাহ উদ্দিন মাহমুদ, মফিজুল হক বেবু, এজাজ আহমেদ মুক্তা, রুহুল আমিন, নাজমুন্নাহার বেবী, কাজী জাহাঙ্গির আমির, মনিরুল হক মনি জোমাদ্দার, আজিজ বাঙাল, আবু সাঈদ খান, সৈয়দ সালাহ উদ্দিন, ওসমান গণি, হাজী আব্দুল আলি, মাহিবুল হোসেন মাহিম এবং অ্যাডভোকেট মির মোশারফ হোসেন মিরন।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মির হারুনুর রশিদ, আশরাফুল ইসলাম, গোলাম সারোয়ার জোমাদ্দার, মোহাম্মদ হোসেন রেণু, জাহানারা আরজু, আফজাল হোসেন, ফতেহ আলী টিপু, ইফতেখার আহমেদ লিমন, সিদ্দিকুর রহমান টুলু ও আলহাজ মো. আব্দুল্লাহ। যুগ্ম-মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন কে এম মজিবুর রহমান মজনু, জাহাঙ্গির আলম প্রধান, অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, আমিনুল ইসলাম তপন, আজাদ দোভাষ, এম সালাহ উদ্দিন আহমেদ (যুগ্ম-মহাসচিব ও দপ্তর সম্পাদক), হুমায়ূন কবির তালুকদার রাজু, আলী আব্দুল্লাহ টিংকু, নুরুল ইসলাম খান মিয়া, আতিকুল ইসলাম উজ্জল, আইয়ূব আলী ফনু, ফজলে করিম পল্লব ও মো. আব্দুল হালিম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবুল খায়ের সিদ্দিকী আবু।
উদ্বোধনী পর্ব এবং সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন ও এর ওপর আলোচনা শেষে কাউন্সিলের তৃতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নতুন নেতৃত্ব নির্বাচন পর্বে সভাপতিত্ব করেন সম্মেলনে নির্বাচন পরিচালনা করার গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহিম। এ সময় কমিশনের অন্য দুই সদস্য এ এইচ সালাহ উদ্দিন মাহমুদ ও মফিজুল হক বেবু উপস্থিত ছিলেন। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বাকি পদগুলো পূরণের ক্ষমতা নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং নবনির্বাচিত মহাসচিব শেখ শহীদুল ইসলামের ওপর অর্পণ করেন কাউন্সিলররা।
এর আগে সকালে অধিবেশনের উদ্বোধন করেন জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও দলের আগের কমিটির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। সম্মেলনে ৭০টি সাংগঠনিক জেলা থেকে প্রায় দেড় হাজার কাউন্সিলর অংশ নেন।
