মুক্তাগাছায় বৃদ্ধ খুন

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:৪১

 মুক্তাগাছা (ময়নসিংহ) সংবাদদাতা

মুক্তাগাছায় মদ পানে বাধা দেওয়ায় আমির উদ্দিন নামের এক ৮০ বছরের বৃদ্ধকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই চাচতো ভাইয়ের বিরুদ্ধে। রবিবার রাত পৌনে ১১টার দিকে মুক্তাগাছা উপজেলার শশরা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। থানা পুলিশ এ ঘটনায় চাচাচো ভাই লোকমান হোসনকে গ্রেফতার করেছে।

মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার এঘটনায় খুনের মামলা হয়েছে।