‘ফাটাফাটি সাকিব দা’

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৯:৫৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে ফরচুন বরিশালের হয়ে প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। চার নম্বরে ব্যাট হাতে নেমে ৭ চার আর ৪ ছক্কায় ৩২ বলে ৬৭ রান করেন তিনি।

সাকিবের এমন  ইনিংসের ভিডিও নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সাকিবের ব্যাটিংয়ের প্রশংসা করে ভিডিওর ক্যাপশনে কলকাতা লিখেছে, ‘ফাটাফাটি সাকিবদা’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kolkata Knight Riders (@kkriders)

আইপিএলের ১৬তম আসরের নিলামে গত মাসে  সাকিবকে দলে ভিড়িয়েছে কলকাতা। নিলামে প্রথমবার অবিক্রিত থাকলেও পরবর্তীতে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে সাকিবকে দলে নেয় কলকাতা।  

ইত্তেফাক/এসএস