বেনাপোল (যশোর) সংবাদদাতা
ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে রবিবার রাতে ঢাকা-বেনাপোলগামী দুটি বাস তল্লাশি করে ৪১টি সোনার বার জব্দ করেছে বিজিবি। এসময় আটক করা হয়েছে চার চোরাকারবারিকে। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, দেশ থেকে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা দুটি বাসে অভিযান চাায়। এসময় ৪১টি সোনার বার ( ৪.৭৮০ কেজি) জব্দ করে এবং চার চোরাকারবারিকে আটক করা হয়।
জব্দকৃত সোনার মূল্য দুই কোটি ১০ লাখ ৩২ হাজার টাকা। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
