চাটমোহরে হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রম ২৬ জুন শুরু

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:৪৩

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে আগামী ২৬ জুন শুরু হচ্ছে হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রম। ২৬ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত নতুন ভোটারদের তথ্য সংগ্রহ ও ২৩ জুলাই থেকে ২৮ আগস্ট নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে। রবিবার বিকালে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ক প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের সভাপতিত্বে তার দপ্তরে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন এ বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মগরেব আলী, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।