পঞ্চগড়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:৪৪

পঞ্চগড় প্রতিনিধি

জেলার বোদা উপজেলায় সোমবার বজ্রপাতে রায়হান ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুরি লতাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রায়হান ওই গ্রামের লুত্ফর রহমানের ছেলে এবং ময়দানদিঘী বি এল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।