গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
গফরগাঁও উপজেলার পাগলা থানার জয়ধরখালী গ্রামের গয়েশপুর-মুখী সড়কের পাশ থেকে সোমবার বস্তাবন্দি অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশের সুরতহাল রিপোর্টকারী পাগলা থানার এসআই মো. সাইদুজ্জামান বলেন, নিহত যুবকের গলায় আঘাতের চিহ্ন আছে। মুখের ভিতর কাপড় গুঁজে দিয়ে মুখ গামছা দিয়ে বেঁধে রাখে দুর্বৃত্তরা। সম্ভবত শ্বাসরোধ করে হত্যা করা হয় তাকে।
পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান খান বলেন, হাত-পা বাঁধা থাকায় ধারণা করা হচ্ছে কেউ তাকে অন্য জায়গায় হত্যা করে এখানে রাস্তার পার্শ্বে ফেলে রেখে গেছে।
