†লাহাগড়ায় যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:৪৫

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে নাজমুল শেখ নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে পুলিশ গিলাতলা পশ্চিমপাড়া ইটভাটা সংলগ্ন নির্মাণাধীন একটি বাড়ির সিঁড়ির নিচ থেকে লাশ উদ্ধার করে। নিহত নাজমুল গিলাতলা গ্রামের মোসলেম উদ্দিন শেখের ছেলে                           

লোহাগড়া থানার ওসি মোকাররম হোসেন পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাতে জানান, নাজমুলকে পরকীয়া প্রেমের জের ধরে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আরো তদন্তসাপেক্ষে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা জানা যাবে। লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে ওসি জানান।