সৈয়দপুরে গাঁজাসহ নারী ও পুরুষ আটক

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:৪৫

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশানের অভিযানে উপজেলার বাঙালিপুর ইউনিয়নে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ পুরুষ ও নারীকে আটক করা হয়েছে। সোমবার তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন— বদরগঞ্জের লালদীঘি শাস্ত্রিপাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে আবু বকর সিদ্দিক ও মৃত আব্দুল হালিমের স্ত্রী নাজমা খাতুন। সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার তাদের আটক করেন।

উপজেলা সহকারী কমিশনার জানান, উপজেলার বাঙালিপুর ইউনিয়নের মুন্সিপাড়ায় এসব গাঁজা বেচাকেনার সময় আটক করা হয়। এ নিয়ে থানায় নিয়মিত মামলা হয়েছে।