চিতলমারীতে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:৪৫

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

চিতলমারীতে তৃষা মজুমদার (১৪) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে সে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে।

মৃত তৃষা উপজেলা খড়মখালী গ্রামের স্কুলশিক্ষক প্রভাত মজুমদারের মেয়ে ও চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, তৃষা পড়ালেখায় অমনোযোগী হওয়ায় তার বাবা-মা গালমন্দ করে। সোমবার সকালে তার বাবা স্কুলে যায় ও মা ছোট বোনকে স্কুলে এগিয়ে দিতে যায়। এ সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

চিতলমারী থানার ওসি অনুকুল সরকার জানান, স্কুলছাত্রী তৃষা আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।