অভয়নগর (যশোর) সংবাদদাতা
অভয়নগরের নওয়াপাড়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার র্যাব-৬ সদস্যরা অভিযান চালিয়ে ৯৩ লিটার বাংলা মদসহ একজনকে গ্রেফতার করেছে। তার নাম সেন্টু। র্যাব-৬ এর মেজর এএম আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে নওয়াপাড়া বাজারের সুপারিপট্টি এলাকার একটি দোকান থেকে ৯৩.২৫ লিটার বাংলা মদ, একটি মোবাইল ফোন, নগদ ১৩শ টাকাসহ ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
