লালপুরে ২৫টি আম গাছ কর্তন

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:৪৬

লালপুর (নাটোর) সংবাদদাতা

লালপুর উপজেলার গোপালপুর কলেজপাড়া এলাকার আশরাফুল আলম ও বাবুর ২৫টি গাছ আমসহ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শত্রুতা করে রবিবার রাতের কোনো এক সময় তাদের বরমহাটি দাইড়পাড়া মাঠের বাগানে লাগানো আমগাছ কেটে ফেলা হয়।

আশরাফুল আলাম জানান, তার বাগানের ২০টি আমগাছ কেটে ফেলায় আমের ক্ষতি হয়েছে ২০ হাজার টাকার মত। গাছগুলো কাটার ক্ষতি অপরিসীম। বাবুরও প্রায় ৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।