ম্যাশের নেতৃত্বে উচ্ছ্বসিত স্ত্রী 

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৪:৫৩

বাংলাদেশের সফল ওয়ানডে অধিনায়ক পেসার মাশরাফি বিন মর্তুজা। নেতৃত্ব দেওয়ার বড় গুণ আছে তার। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার নেতৃত্বে চার ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সিলেট স্ট্রাইকার্স। ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা ডমিনেটরসের বিপক্ষে জয় তুলে নিয়ে টানা চতুর্থ জয় পায় সিলেট স্ট্রাইকার্স। তারকায় ঠাসা দল না হয়েও মাশরাফির নেতৃত্ব গুণে সাফল্য পাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। পুরো দল হিসেবে দারুণ খেলছে সিলেট। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই অসাধারণ পারফরম্যান্স করছে সিলেট স্ট্রাইকার্স। আর মাশরাফির এমন নেতৃত্ব গুণে মুগ্ধ তার স্ত্রী সুমনা হক সুমি।

ঢাকা ডমিনেটরসের বিপক্ষে সিলেট স্ট্রাকার্সের জয়ের পর নিজের ফেসবুকে স্ট্যাটাসে মাশরাফির স্ত্রী লিখেন, 'সঠিক লিডারশিপ একটা টিমকে কোথায় নিয়ে যেতে পারে তা আরো একবার প্রমাণিত। আলহামদুলিল্লাহ!' 

 

 

 

ইত্তেফাক/জেডএইচ