কালিহাতীতে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:৪৬

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা

কালিহাতীর হাতিয়া থেকে রবিবার সন্ধ্যায় গলায় রশি ও মুখে কস্টেপ লাগানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. সজিব। সে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের মো. সামাদ মিয়ার ছেলে।

কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, সজিব গত ১৪ জুন  বিকালে মগড়া ইউনিয়নের বাহিরশিমুল গ্রামে নানাবাড়ি থেকে একটি মোটরসাইকেল যোগে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। সজিবের বাবা জানান, নিখোঁজ হওয়ার পর টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেছিলেন তিনি।