খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করার সময় দগ্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুল্লি বেগম নামে এক অন্তঃসত্বা নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আব্দুল হামিদ পলাশ। অগ্নিদগ্ধে নিহত বুল্লি বেগম (৩৭) দিনাজপুরের ফুলবাড়ি তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান।
রংপুর বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে দগ্ধের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন রোগী। তাদের শরীরের ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে। ডিসেম্বরের শুরু থেকে এ পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুল্লি বেগমসহ তিন নারীর মৃত্যু হয়েছে।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আব্দুল হামিদ পলাশ জানান, শরীরের ৮০ শতাংশ পোড়া নিয়ে ভর্তি হন বুল্লি বেগম ছিলেন অন্তঃসত্বা নারী। ভর্তির কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।
