নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩১ জানুয়ারি

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১১:৩৪

মানবপাচার আইনের মামলায় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে নতুন করে আগামী ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ধার্য দিনে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদ নতুন এ তারিখ ধার্য করেন।

দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে আজম খান নামের এক ব্যক্তি ও তার চার সহযোগীর নামে ২০২০ সালের ২ জুলাই মানবপাচার আইনে লালবাগ থানায় একটি মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃণাল কান্তি শাহ।

২০২০ সালের ১১ সেপ্টেম্বর রাজধানীর নিকেতন থেকে আজম ও নৃত্যশিল্পী ইভানকে গ্রেপ্তার করে সিআইডি।

ইত্তেফাক/কেকে