নিয়োগ বিজ্ঞপ্তি: মাধবদী এসপি ইনস্টিটিউশন, পো: মাধবদী, উপজেলাঃ নরসিংদী সদর, জেলাঃ নরসিংদী এর জন্য ইংরেজী, গণিত ও ইসলাম ধর্ম বিষয়ে তিনজন খন্ডকালীন শিক্ষক এবং সরকারী বিধি মোতাবেক শূন্য পদে একজন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আবশ্যক। অভিজ্ঞ ও উচ্চতর ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণকে আগামী ০৪/০৭/২০১৯ইং তারিখের মধ্যে আবেদনপত্র, সদ্য তোলা ০২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র প্রধান শিক্ষক বরাবর ডাকযোগে প্রেরণ করতে হবে। সিকে-১৫৫৭
নিয়োগ বিজ্ঞপ্তি: সর্বশেষ সরকারী বিধি মোতাবেক পৌর শহীদ স্মৃতি একাডেমী, ডাকঘর- উপজেলা ও জেলা- লক্ষ্মীপুর এর জন্য শূন্য পদে একজন প্রধান শিক্ষক ও একজন নৈশ প্রহরী আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে প্রধান শিক্ষক ১০০০/- ও নৈশ প্রহরী ২০০/- টাকার পোষ্টাল অর্ডার, ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সভাপতি বরাবরে আবেদন পৌঁছাতে হবে। মোঃ আবু তাহের, সভাপতি ও মেয়র, লক্ষ্মীপুর পৌরসভা, লক্ষ্মীপুর। সিকে-১৫৫৬
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধিমোতাবেক মিরপুর কলেজ, মিরপুর-২, ঢাকা-১২১৬-এর জন্য ১ জন ‘সহকারী গ্রন্থাগারিক’ নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আগামী ০৩-০৭-২০১৯ তারিখের মধ্যে ৫০০/- ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। —অধ্যক্ষ সিএম-৮৫৮
