স্ত্রীর সঙ্গে ঝামেলা, যা বললেন আরজে কিবরিয়া

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৯:৩৬

পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে গিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে রেডিও জকি (আরজে) কিবরিয়ার। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে থেকে দেশের গণমাধ্যমে তাদের স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি অভিযোগের বিষয়টি উঠে এসেছে। তাৎক্ষণিক গণমাধ্যমে কথা না বললেও সমাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন কিবরিয়া।

কিবরিয়া বলেন, প্রিয় পরিচিত জন, আমার জ্ঞানত আমি কোনদিন আমার পারিবারিক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা-সমালোচনা হয় এমন কোন বিষয় নিয়ে কথা বলিনি । আমি বলতেও চাইনা যতক্ষণ পর্যন্ত সে আমার স্ত্রী। আমি কমবেশি সোশ্যাল মিডিয়ার নেগেটিভিটি ফেস করা মানুষ। আমি জানি একটা সংবাদ যাচাই বাছাই না করে অনলাইনে ছাড়া যায়। ঘটনা পুরাই উল্টে দেওয়া যায়। কাউকে নিয়ে পাবিলিকলি বাজে কথা বলার আমি পক্ষে না। আমি জানি আমার চির শত্রু বলে যদি কেউ থেকে থাকে তো সে প্রথম এবং একমাত্র টার্গেট করবে আমার চরিত্র এবং পাবলিক ইমেজ। আমি সেটাতে বিন্দুমাত্র ভয় পাইনা।’

তিনি আরও লিখেছেন, ‘আমি ক্ষমা করতে ভালোবাসি । আমার সন্তানদের ক্ষতি যেমন আমি কোনদিন মেনে নিব না, ঠিক একি ভাবে আপনাদের এই ভুল ভাল নিউজ তাদের ফিউচারের জন্য কোন ক্ষতি হোক সেটাও আমি চাইনা। প্লিজ । আমি আমার কাছে সৎ এবং কারো প্রতি কোন অন্যায় করিনি । যারা আমাকে ভালোবাসেন তারা আস্থা রাখুন । দোয়া করবেন।’

এদিকে পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে গিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হওয়ায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন আরজে কিবরিয়া। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় এসে তিনি এ জিডি করেন বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

আরজে কিবরিয়া

জিডিতে উল্লেখ করা হয়েছে, পারিবারিক বিষয় নিয়ে বাড়াবাড়ির জের ধরে তার স্ত্রী আত্মহত্যা ও সন্তানদের মেরে ফেলার হুমকি দেয়ায় কিবরিয়া ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে বিষয়টি থানাকে অবহিত করেছেন।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন