সংক্ষিপ্ত প্রশ্ন
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সুপ্রিয় বন্ধুরা, অনুশীলনের মধ্যে রেখো তোমার পড়া বিষয়গুলো। অধ্যায়গুলো মনোযোগ দিয়ে পড়ে যাও তবেই সব প্রশ্নের উত্তর দিতে পারবে অনায়াসে। তথ্যগুলো জেনে রাখো।
আমাদের দায়িত্ব ও কর্তব্য
১. সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের কী পালন করতে হয়?
উ: দায়িত্ব।
২.কিসের বিভিন্ন নিয়মকানুন মেনে চলব?
উ: সমাজের।
৩. সমাজের বিভিন্ন ধরনের সম্পদ যেমন পার্ক, খেলার মাঠ ইত্যাদি কী করতে হবে?
উ: সংরক্ষণ।
৪. কেমন মানুষদের কাছ থেকে সাবধান থাকব?
উ: অপরিচিত।
৫. কাদের সহযোগিতা করব?
উ: সুবিধাবঞ্চিতদের।
৬. বয়স্কদের কী করতে হবে?
উ: শ্রদ্ধা।
৭. কোথায় নিরাপদভাবে চলাফেরা করব?
উ: রাস্তায়।
৮. অপহরণকারীরা কাকে আটকে রেখেছিল?
উ: রাকিব।
৯. অপহরণকারীরা রাকিবের পরিবারের কাছে কত টাকা মুক্তিপণ দাবি করেছিল?
উ: ১০ লক্ষ।
১০. কতদিন পরে পুলিশ রাকিবকে উদ্ধার করল?
উ: ১০ দিন।
১১. খালি পায়ে বা ভেজা হাতে কী ধরা যাবে না?
উ: বৈদ্যুতিক তার।
১২. গ্যাসের চুলা ও বিদ্যুত ব্যবহারের পর কী করতে হবে?
উ: বন্ধ করতে হবে।
১৩. কী ব্যবহারে সতর্ক থাকতে হবে?
উ: আগুন।
১৪. ছুরি, কাঁচি জাতীয় ধারালো জিনিস কেমন ভাবে ব্যবহার করতে হবে?
উ: সাবধানে।
১৫. কাদের পরিচয় জেনে ঘরের দরজা খোলা উচিত?
উ: অপরিচিতদের।
১৬. কিসের গায়ে স্পষ্টভাবে লিখে রাখতে হবে , যেন ভুলবশত কেউ খেয়ে না ফেলে?
উ: ওষুধ ও কীটনাশক।
১৭. জলাশয়ের আশেপাশে খেলার সময় কী থাকতে হবে?
উ: সতর্ক।
১৮. কী পারাপারে সর্তক থাকতে হবে?
উ: রাস্তা।
১৯.রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে কী দিয়ে হাঁটা উচিত?
উ: ফুটপাত।
২০. রাস্তা পারাপারে কী ব্যবহার করতে হবে?
উ: ওভারব্রিজ।
২১. রাস্তার দুপাশ ভালো করে দেখে কী দিয়ে রাস্তা পার হব?
উ: জেব্রাক্রসিং।
সংক্ষিপ্ত প্রশ্ন
গণিত
চার প্রক্রিয়া সম্পর্কিত
১.বন্ধনী ব্যবহারের নিয়ম কয়টি?
উত্তর : তিনটি।
২.বন্ধনী ব্যবহারের তৃতীয় নিয়মটি লেখ?
উত্তর : বন্ধনীর ভিতরের গুলো আগে গণনা করা অর্থাত্ প্রথমে প্রথম বন্ধনী। পরে দ্বিতীয় বন্ধনী এবং তার পর তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়।
৩. ১৪ থেকে ১০ এর বিয়োগফলের সাথে ২০ থেকে ১৫ এর বিয়োগফল গুণ করে গুণফলের সাথে ৩০ যোগ করে বন্ধনীযুক্ত গাণিতিক বাক্য লেখ?
উত্তর : (১৪ - ১০) ´ ( ২০ - ১৫) + ৩০।
৪. ৫৬ থেকে ৪০ এর বিয়োগফলকে ২ ও ৪ এর গুণফল দ্বারা ভাগ করা সংখ্যাটিকে ১১ থেকে বিয়োগ করার গাণিতিক বাক্যটি লেখ?
উত্তর : ১১ - ( ৫৬ - ৪০) ¸
( ২´৪)।
৫.চার প্রক্রিয়া বলতে কী বোঝায়?
উত্তর : চার প্রক্রিয়া বলতে বোঝায় যোগ, বিয়োগ, গুণ ও ভাগ প্রক্রিয়া।
৬.ঐকিক নিয়ম কাকে বলে?
উত্তর : প্রথমে একটি রাশির মান বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে।
৭.এক ডজন ডিমের দাম ৮৪ টাকা হলে, ৫টি ডিমের দাম কত?
উত্তর : ৩৫ টাকা।
৮.এক হালি পেয়ারার দাম ২০ টাকা হলে, ২০টি পেয়ারার দাম কত?
উত্তর : ১০০ টাকা।
৯. ১০টি কলমের দাম ৪০ টাকা হলে, এরূপ ১৫টি কলমের দাম কত?
উত্তর : ৬০ টাকা।
১০. ১০০টি লিচুর দাম ৩০০ টাকা হলে, ৩০০টি লিচুর দাম কত?
উত্তর : ৯০০ টাকা।
১১.একজন শ্রমিক প্রতি মাসে আয় করে ৯৭৫০ টাকা। সে ১২ দিনে কত টাকা আয় করবে?
উত্তর : ৩৯০০ টাকা।
১২.এক হালি কলার দাম ১০ টাকা হলে ১০ হালি কলার দাম কত?
উত্তর : ১০০ টাকা।
১৩.১ ডজন কলার দাম ১৫০ টাকা হলে ১ হালি কলার দম কত?
উত্তর : ৫০ টাকা।
১৪.বিয়োগ কর : ১৮.৫৭৫ — ১৫.৮৯৫
উত্তর : ২.৬৮।
