বাংলাদেশ প্রিমিয়ার লিগের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম।
ঢাকা পর্বে দুই ম্যাচে খেলে এক ম্যাচে জয় পায় ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুই ম্যাচে এক জয়ে পয়েন্ট টেবিলের তিনি বরিশাল। আর সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে চট্টগ্রাম।
ফরচুন বরিশালের একাদশ: চতুরাঙ্গ ডি সিলভা, এনামুল হক বিজয়, ইব্রাহিম জাদরান, সাকিব আল হাসান, ইফতিখার আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, করিম জানাত, কামরুল ইসলাম রাব্বি, খালেদ আহমেদ এবং সানজামুল ইসলাম।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একাদশ: শুভাগত হোম (অধিনায়ক), আফিফ হোসেন, ম্যাক্স ও দাউদ, ইরফান শুক্কুর, উসমান খান, উন্মুক্ত চাঁদ, বিজয়াকান্ত বিশ্বকান্ত, মৃত্যুঞ্জয় চৌধুরি, আবু জায়েদ, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান।
