কিশোরগঞ্জে ইটনায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এসময় নারীসহ তিনজনকে আটক করা হয়। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে ইটনা জেটিঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
তারা হলো, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দজনগর গ্রামের মো. জসিমউদ্দিন, একই গ্রামের লুৎফা আক্তার ও মলুগ্রাম গ্রামের আসমা আক্তার।
ইটনা থানার ওসি মো. কামরুল ইসলাম মোল্লা জানান, ইটনা থানার এসআই লুৎফর রহমান এই অভিযানে নেতৃত্ব দেন। গ্রেপ্তার প্রত্যেকের হাতের ব্যাগে রাখা ১০ কেজি করে মোট ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।
ওসি জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইটনা থানায় একটি মামলা এবং আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

