টস জিতে বোলিংয়ে রংপুর 

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৯:০১

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে খুলনা ব্যাটিংয়ের পাঠায় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। 

ঢাকা পর্বে দুই ম্যাচে খেলে এক ম্যাচে জয় পায় রংপুর রাইডার্স। অন্যদিকে দুই ম্যাচ খেলে এখনও জয়হীন খুলনা টাইগার্স। 

খুলনা টাইগার্স একাদশ: তামিম ইকবাল, শারজিল খান, হাবিবুর রহমান, আজম খান, ইয়াসির আলী (অধিনায়ক), সাব্বির রহমান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সাইফুদ্দিন, আমাদ বাট, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ।

রংপুর রাইডার্স একাদশ: মোহাম্মদ নাইম, রনি তালুকদার, সাইম আইয়ুব, মেহেদী হাসান, শোয়েব মালিক, শামীম হোসেন, নুরুল হাসান (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, রবিউল হক, হাসান মাহমুদ, রকিবুল হাসান।  

ইত্তেফাক/জেডএইচ