রূপালী ব্যাংকের ৩৩তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন, এমপি। উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আতাউর রহমান প্রধান ও অতিরিক্ত সচিব এ বি এম রুহুল আজাদসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা। সভায় ২০১৮ সালের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেছেন ব্যাংকটির শেয়ার হোল্ডাররা
০০০০
এক্সিম ব্যাংকের ২০তম বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়াসহ অন্য পরিচালকরা। সভায় ২০১৮ সালের জন্য ১০% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়
০০০০
এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ের ঋণ সংক্রান্ত কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য দিনব্যাপী ‘ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শনিবার ও রবিবার হয়। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান
০০০০০
কুমিল্লাস্থ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান কার্যালয়ে অনলাইনে গ্যাস বিল সংগ্রহ বিষয়ে এসবিএসি ব্যাংকের সঙ্গে সম্প্রতি এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ মোল্লা এবং বাখরাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. নিজাম শরিফুল ইসলাম। এ সময়ে এসবিএসি ব্যাংকের আইটি প্রধান মো. মিজানুর রহমান, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম উপস্থিত ছিলেন
