ইত্তেফাক রিপোর্ট
বিএসটিআই, ঢাকার উদ্যোগে সোমবার ধানমন্ডি এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অমান্য করে নামিদামি বিদেশি ব্রান্ডের বডি ওয়াশ, লিপস্টিক, টয়লেট সোপ, স্কিন ক্রিম, শ্যাম্পু, হেয়ার অয়েল, বডি লোশন, টুথপেস্ট, বিস্কুট ও অন্যান্য সামগ্রী বাজারজাত করায় ভেনচার ক্যাপিটাল করপোরেশনকে (নন্দন সুপার শপ) ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নকল ও ভেজাল প্রসাধনীসহ অন্যান্য সামগ্রী বিক্রি/বিতরণ হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।
